রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বাংলাদেশিদের জন্য শান্তিপূর্ণ রমজান কামনা করছি: মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (৭ মে) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে আর্ল রবার্ট মিলার বলেন, ‘আমেরিকানবাসী ও যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশিদের জন্য একটি শান্তিপূর্ণ এবং সুখময় রমজান কামনা করছি।’

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ‘সারাবিশ্ব এই পবিত্র মাস উদযাপন করে থাকে। আমি মনে করি, আমরা বিশ্বব্যাপী একই সম্প্রদায়। যার যেই ধর্মই থাকুক না কেন, এই পবিত্র সময়ে প্রত্যেককে সম্মান-মর্যাদা ও মূল্য দেওয়ার জন্য আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় । রমজান মোবারক।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ