রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

প্রথম রোজায় আলেম-ওলামার সঙ্গে ইফতার রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম রোজায় আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এসময় আহত মুক্তিযোদ্ধা, এতিম ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন।

মঙ্গলবার (৭ মে) বঙ্গভবনে আলেম-ওলামা, আহত মুক্তিযোদ্ধা ও এতিমদের জন্য এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি ইফতারের আগে বঙ্গভবনের দরবার হলে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, সমাজকল্যাণ মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরিফ আহমেদ প্রমুখ। খবর– বার্তা সংস্থা বাসসের।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ