শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রমজানে লিবিয়ায় যুদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রমজান উপলক্ষ্য লিবিয়ায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘ।

আল আরাবিয়া ডটনেটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, আজ সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি চার সপ্তাহ ধরে লিবিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অনেক দিন ধরে যুদ্ধ অব্যহত রয়েছে এ দেশটিতে। লিবিয়ার জাতিসংঘ মিশন এক বিবৃতিতে বলেছে, এক সপ্তাহের জন্য রমজান উপলক্ষে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন তারা।

একইভাবে, এ বিবৃতিতে জোরধারভাবে বলা হয়েছে, যুদ্ধের সময় নাগরিকদের প্রবেশাধিকার ও আন্দোলনের স্বাধীনতা নিশ্চিত করা উচিত। আর বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করা উচিত বলেও তারা মনে করেন।

লিবিয়ার সেনাবাহিনী বা ফেডারেল সরকার জাতিসংঘের এ প্রস্তাবের উপর কোন মন্তব্য করেনি এখনো।

সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ