শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ফণী’র তাণ্ডবে বিমানবন্দর লণ্ডভণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘর্ণিঝড় ফণী’র তাণ্ডবে ভারতের ওড়িশ্যা রাজ্যের ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ভুবেনশ্বর বিমনবন্দর এলাকায় আঘাত হানে। তবে ১১টা থেকে সোয়া ১১টা নাগাদ সবচেয়ে বেশি দাপট ছিলো ফণী’র।

এ ঝড়ে বিমানবন্দরে প্রবেশের রাস্তায় হোর্ডিং-সহ বেশকিছু কাঠামো ভেঙে পড়ে। যাত্রী ছাউনির গেটের সামনে গাছ পড়ে রাস্তা আটকে যায়। পরে সেগুলো সয়ংক্রিয় লাডারের সাহায্যে সরিয়ে ফেলা হয়।

ঝড়ের তাণ্ডবে বিমানবন্দরের কয়েকটি ঘরের ছাদ ভেঙে পড়ে এবং ভবনের ভিতরেও একাধিক জায়গা ভেঙে গেছে। এর আগে ঘর্ণিঝড় ‘ফণী’র কারণে শুক্রবার ভুবনেশ্বর থেকে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকলে শনিবার দুপুরে বিমানবন্দরটি চালু হওয়ার কথা রয়েছে।

ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে শনিবার বিকেলের মধ্যে বিমানের সেবা পুনরায় চালু করা হবে। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশের পুনর্গঠনের কাজ চলছে বলেও জানানো হয় টুইটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ