বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

গুনাহ মাফের জন্য রমজান সর্বোত্তোম মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস অন্য মাসের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এ মাসেই মহান আল্লাহতালা পবিত্র কুরআন অবতীর্ণ করেন। মহানবী (সা.)-এর কাছে মহান আল্লাহপ্রেরিত পবিত্র কুরআন বিস্ময়কর, বিশ্বজনীন, চিরন্তন এক মহাগ্রন্থ। আল-কুরআন সঠিক পথের দিশারী। ইহকালীন ও পরকালীন সব কিছুরই দিক-নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে।

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়েলকাম রামাদান’ শীর্ষক সেমিনার। নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে মঙ্গলবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ সেমিনারে ইসলামী স্কলাররা এসব কথা বলেন।

মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বানও জানিয়ে ইসলামী স্কলাররা বলেন, রমজান মাসেই পবিত্র শবেকদর নামে মহা মহিমান্বিত এক রজনী রয়েছে। যেটি হাজার মাসের চেয়েও উত্তম। শবেকদর মুমিন মুসলমানদের জন্য ইবাদত-বন্দেগির ও পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির রাত। এ রাতে মহান আল্লাহতাআলা তার বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। যারা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, গুনাহ মাফ চান, আল্লাহ পাক তাদের মাফ করে দেন। গুনাহ মাফের জন্য রমজান মাস হচ্ছে সর্বোত্তোম মাস।

তারা আরও বলেন, একজন সত্যিকার মুসলমানের দায়িত্ব হলো– আল্লাহপ্রদত্ত ইবাদতের বিশেষ মৌসুমগুলোর জন্য পূর্বপ্রস্তুতি নেওয়া; রমজানের ববরকতময় মাসের জন্য প্রস্তুতিস্বরূপ কিছু কাজ এখন থেকে শুরু করতে পারি।

নিউইয়র্কের মজুমদার ফাউন্ডেশনের কর্ণধার মোহাম্মদ এন মজুমদার সভাপতিত্ব ও আইটিভির সিইও মাওলানা শহিদুল্লাহর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন খলিল পার্টি সেন্টারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মোঃ খলিলুর রহমান। এ ছাড়া, এতে আলোচক ছিলেন– মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি, পার্কচেষ্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, হাফিজ জাকির আহমেদ, প্রফেসর ইকবাল প্রমুখ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ