বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

'হাইয়াতুল উলইয়ার সিদ্ধান্ত মেনেই পরীক্ষা দেবে যাত্রাবাড়ী মাদরাসা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরীফের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটির এ সিদ্ধান্ত মেনেই পরীক্ষা দেবে রাজধানীর যাত্রাবাড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া।

যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান বেফাক মহাসচিবের মাধ্যমে জানতে পারেন যে প্রশ্নফাঁসের পরিপ্রেক্ষিতে শুধু আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বাদ মাগরিব জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

সুতরাং, এ বিষয়ে ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সারা দেশের দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের অপেক্ষা, ধৈর্যধারণ এবং আল্লাহর কাছে দোয়া করার অনুরোধ জানান তিনি।

আল্লাহ তায়ালা অবশ্যই একটি সুষ্ঠু সমাধান দান করবেন বলে আশা প্রকাশ করেছেন আল্লামা মাহমুদুল হাসান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ