শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

পঞ্চগড়ে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সংঘর্ষ, আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন ।

সোমবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাবুল ও প্রতিবেশি তফিজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। সোমবার সকালে বাবুল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তাদের থামাতে যান তফিজুল। এসময় ঝগড়া থামানোর বদলে উল্টো বাবুল ও তফিজুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে নারীসহ ১১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে পাঁচজনকে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ