শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

কুরআন অবমাননা: সেফুদার বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১৭ এপ্রিল (বুধবার) সেফাত উল্লাহ ওরফে সেফুদা ফেসবুকে লাইভে এসে পবিত্র কুরআন শরীফকে অবমাননা করার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে শহরের শহীদি মসজিদের সামনে তৌহিদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

মানববন্ধনে জামিয়া এমদাদিয়া কওমী মাদ্রাসার প্রিন্সিপাল ও ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার শাহ, মাওলানা শরীফ সাদী, মাওলানা গাজী আশরাফ, মাওলানা আব্দুর রহিমসহ আরেও অনেকে বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, মুসলমানের ঊর্ধ্বে তার ইমান ও ইসলাম। সেফাত উল্লাহ সেফুদা আল্লাহ রাসুল সা., ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি ও অপমান করেছে। এ অপরাধে তাকে দেশে ফিরিয়ে এনে সবোর্চ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ