শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

পদ্মায় গোসল করতে গিয়ে তিন বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর বাঘা জেলার মীরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কলেজ ছাত্রী এবং অপর দুইজন স্কুল পড়ুয়া। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- মীরগঞ্জের জিল্লুর রহমানের মেয়ে মিম খাতুন (১৭) ও এশা খাতুন (৯) এবং তাদের চাচাতো বোন শহীদুল ইসলামের মেয়ে শিপরা খাতুন (১২)।

এদের মধ্যে মিম মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শিপরা মীরগঞ্জ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণি এবং এশা মীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে তারা তিন বোন একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সবার ছোট এশা নদীর একটু গভীরে গিয়ে সাঁতরে তীরে ফিরতে পারছিল না। বিষয়টি খেয়াল করে প্রথমে শিপরা তাকে উদ্ধার করে নদীর তীরে আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে সেও পানিতে হাবুডুবু খেতে থাকে। বিষয়টি দেখে সবার বড় মিম তাদের তাদের বাঁচাতে গেলে সেও ডুবে যায়।

পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তিনজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ