শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দাগনভুঁইয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো দুইজন।

শুক্রবার (১২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেনীর দাগনভুইয়া উপজেলা মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে ৫ জনকে গনপিটুনি দেয় এলাকাবাসী।

নিহতরা হলেন- ভোলার চর ফ্যাশন উপজেলার জসিম উদ্দিনের ছেলে মো. সোহাগ। বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন গুরুতর আহত আছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞাঁ থানার পরিদর্শক (ওসি) ছালেহ আহাম্মদ পাঠান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি করতে গেলে গণপিটুনিতে আক্রান্ত হয় ৫ ডাকাত। পুলিশ ঘবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছে। ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত আরো একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ