শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সিলেট বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ আবির হোসেন (৩১ নামের যাত্রীকে আটক করা হয়েছে। আটক আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ওসমানী বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এছাড়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নুরুল আমিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ