শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরকারি হিমাগার থেকে ৩৪৫ মণ পচা মাংস ও ১১০ মণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসির সবজি ও মৎস্য হিমাগারে ৩৪৫ মণ আমদানিকৃত পচা মাংস, এবং ১১০ মণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি জব্দ করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব সদর দপ্তরের পাশে বিএডিসি’র হিমাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানে আলীবাবা সুইটসসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেয়া অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো রেন পাওয়ার ইঞ্জিনিয়ারিং ও ইউনিভার্সেল ট্রেডিং হাউজ।

এছাড়া বিধান না থাকলেও হিমাগারটিতে মাংস ও মিষ্টি রাখার জন্য বিএডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হবে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, চার টনের মতো মিষ্টি পেয়েছি যা আজ থেকে ১৫ দিন আগে বানানো। মিষ্টিগুলো আসন্ন বৈশাখের জন্য বানানো হয়েছে। আমরা আরো ২শ’ কেজির মতো মাংস পেয়েছি যার মেয়াদ নেই, পাশাপাশি কিছু মাছ পেয়েছি বলে জানান তিনি।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ