রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৩২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশে ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় আরও ১০জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বন্যায় সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফারইয়াব, বাগদিস ও হেরাত প্রদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৩ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

হেরাত প্রদেশের মুখপাত্র জিলানি ফরহাদ জানিয়েছেন, আকস্মিক বন্যায়, ঐতিহাসিক নিদর্শনসহ, হাজার হাজার একর জমি, সেতু ও সড়কের ক্ষতি হয়েছে।

বন্যার কারণে জরুরি বিভাগের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে দুর্বল অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানান ওই মুখপাত্র।

সূত্র: বিবিসি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ