শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিষাক্ত দই খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর মহাদেবপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা জানান, বিষাক্ত দই খেয়ে তাদের মৃত্যু হয়।

শনিবার ভোর রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোতহরী গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন অর্জুন সরকার (৩০), তার স্ত্রী তিথী সরকার (২৩) এবং তাদের আড়াই বছরের মেয়ে অনন্যা সরকার।

গ্রামবাসী জানান, শুক্রবার বিকালে মহাদেবপুর বাজার থেকে দই কিনে নিয়ে আসেন অর্জুন। এরপর রাতের খাবার খেয়ে তারা সকলেই দই খায়। সাথে সাথে ওই দইয়ের বিষক্রিয়ায় আক্রান্ত হলে অর্জুন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তার স্ত্রী তিথী সরকারকে মহাদেবপুর হাসপাতালে এবং আড়াই বছরের মেয়ে অনন্যা সরকারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা সকলেই আজ শনিবার ভোর রাতে মারা যান।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসনে বলেন, শুক্রবার বিকালে বাজার থকেে র্অজুন দই কিনে আনেন। রাতে দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। মধ্যরাত থেকে পেটের সমস্যা শুরু হয়। ভোরে তারা মারা যান। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ