রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

গুলশানে আগুন: বিকেলে জরুরি বৈঠক ডেকেছে মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ বাহিনীর সদস্যরা।

পাশের শপিং সেন্টারের ৩য় তলায় ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।

আজ ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। সকাল পৌনে ৭টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম ঘটনাস্থলে যান।

সুগন্ধীর দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এ ঘটনায় মার্কেট মালিকদের সঙ্গে বিকেলে জরুরি বৈঠক ডেকেছে মেয়র আতিকুল ইসলাম।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২ জানুয়ারি রাত ২টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এর ১৫ মিনিটের মধ্যে কাঁচা মার্কেটটি ধসে পড়ে। ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৬০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওই বছরের ৩ জানুয়ারি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এএ- 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ