শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্যামলীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:রাজধানীর শ্যামলীতে বালুবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে আরোহী  ২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ১জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে । তারা মিরপুর এলাকায় থাকে বলে জানা যায়।

নিহতরা হলেন সোহাগ (১৯) ও শিহান (২০)। দীপু নামে একজন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মৃধা।

তিনি জানান, শ্যামলী শিশুমেলার বিপরীতে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

আহত অপর দু’জনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানে একজন মারা যান। পরে আহত দীপুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।হতাহতরা সম্পর্কে একে অপরের কী হয় তা জানার চেষ্টা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ