শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

এবার বনানীর আফসা ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের ভয়াবহ আগ্নিকাণ্ডের দিন না পেরোতেই আবারও ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

জানা যায়, বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনের চারতলায় রান্না ঘরে আগুনের সূত্রপাত হয়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বনানীর আফসা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নেভাবে ফায়ার সার্ভিস পৌঁছেছে।

স্থানীয়রা জানান, ভবনটির চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেছেন।

বারিধারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করছে বলে জানা যায়।

এর আগে গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ২২ তলা বিশিষ্ট ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২৫ জন নিহত ও ১২০ জন আহত হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ