শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নাটোরে যৌতুক দিতে না পারায় স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের বড়াইগ্রামে যৌতুক না পেয়ে আয়েশা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। । গৃহবধূ আয়েশা বড়াইগ্রাম পৌরসভার জলন্দা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।

জানা যায়, প্রায় ১২ বছর আগে জলন্দা গ্রামের বাদল মন্ডলের ছেলে তৈয়ব আলীর সঙ্গে আগ্রাণ গ্রামের মৃত আফসার আলী মোল্লার মেয়ে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের অভিভাবকেরা নগদ এক লাখ টাকা যৌতুক হিসাবে দেন।

কিছুদিন যেতে না যেতেই আয়েশার স্বামী পুনরায় যৌতুকের জন্য মানসিক-নির্যাতন ও মারপিট শুরু করে। এতে বাধ্য হয়ে আয়েশা বাবার বাড়ি থেকে দুই দফায় স্বামীকে আরো প্রায় দুই লাখ টাকা এনে দেন।

গত এক মাস যাবত তৈয়ব আলী তার স্ত্রীকে আরো এক লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ দেয়। কিন্তু আয়েশা তাতে রাজি না হওয়ায় গত শনিবার তৈয়ব আলী তাকে বেধড়ক পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখে।  খবর পেয়ে স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে মঙ্গলবার বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে আয়েশা আক্তার বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ