শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুলাউড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া উপজেলা শাখা ও রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাজীপুর প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টা থেকে ক্যাম্পিং শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। দুইশতাধিক নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

ক্যাম্পিং-এ প্রধান অতিথি হিসেবে ছিলেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাসিত বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান কফিল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাসিত বাচ্চু বলেন, মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন এবং স্বাধীনতা দিবসে এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমি সবসময় পাশে আপনাদের পাশে থাকব।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান কফিল, প্রথমেই মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মানবসেবায় রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন, খিদমাহ'র জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মুস্তাকিম আল মুনতাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইসহাক, কুলাউড়া উপজেলা শাখার পরিচালক জাবেদ আহমদ।

সহযোগী পরিচালক আবদুস সামাদ, রক্তদান ফাউন্ডেশন হাজীপুর শাখার পরিচালক শফিকুর রহমান, খিদমাহর সদস্য মনিরুল ইসলাম জহির বর্ণভী, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, ইমরান আহমদ, শিপন মিয়া প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ