শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে বাসচাপায় শিক্ষার্থী হত্যায় ছাত্রসমাজের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘোরি মুহা. ওয়াসিম আফনানকে বাসচাপা দিয়ে হত্যার প্রতিবাদে সিলেটের চৌহাট্টা সড়ক অবরোধ করে রেখেছে ছাত্র সমাজ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা চৌহাট্টা

রবিবার সকাল ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরীর চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টার শত শত যানবাহন আটকা পড়েছে।

এ সময় শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাস চালক ও হেলপারকে দ্রুত বিচারসহ ঘাতক ‘উদার’ পরিবহন বাসের রুট পারমিট বাতিল, লাইসেন্স বাতিলসহ, নিরাপদ সড়কের দাবিতে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না বলে হুঁশিয়ারী দেন তারা।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যার দিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনানকে 'উদার' পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ভ-১৪-১২৮০) চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ