শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে ঘটছে খুনের পর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় শাহেদ আহমদ (১৬) নামের এক স্কুলছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধুরা।

পরে আম্বরখানা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহেদ। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। পরে তার বন্ধুসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়।

চলতি মার্চ মাসের ১২ থেকে ১৮ তারিখের মধ্যে সিলেটে এই কায়দায় খুন হন চারজন।

গত ১২ মার্চ নগরীর মদিনা মার্কেট এলাকায় ছুরিকাঘাতে খুন সাব্বির আহমদ (২২) নামের এক যুবক। ওইদিন সন্ধ্যায় তাকে নগরীর মজুমদারিস্থ তার বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল তার বন্ধুরা। এ খুনের ঘটনায় মামলা হয় সাব্বিরের বন্ধুসহ ১৮ জনকে আসামি করে।

এর পরদিন, ১৩ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার দরাকুল এলাকায় বাড়ি থেকে ডেকে নেয়া হয় বদরুল আমিন (২০) নামের এক তরুণকে। পরদিন সকালে গলাকাটা লাশ মিলে তার।

১৫ মার্চ ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের মোস্তাফিজুর রহমান মছু (১৫) নামের কিশোরের লাশ স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করা হয়। আগের দিন সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তার তিন বন্ধু।

পরে পুলিশ মুহা. জীবন নামে মছুরে এক বন্ধুকে গ্রেফতার করে। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মাহবুবুল আলম জানিয়েছেন, তিন বন্ধু মিলে মছুকে হত্যার বিষয়টি আদালতে স্বীকার করেছে জীবন।

১৮ মার্চ ভোরে ওসমানীনগর উপজেলা পূর্ব তাজপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির পানির ট্যাঙ্ক থেকে আনিছ উল্লাহ আনিক (৫০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

তার স্ত্রী হাফসা বেগম জানিয়েছেন, আগের রাতে আনিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এক ব্যক্তি। পরে পুলিশ এ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে। এরা আদালতে হত্যার স্বীকারোক্তি দিয়েছে বলে জানান ওসমানীনগর থানার ওসি আল মামুন।

এক বা একাধিক ব্যক্তি এসে বাসা-বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পাওয়া যায় লাশ! সিলেটে এই কায়দায় একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে। গত এক মাসে প্রায় এই কায়দায় ঘটেছে ছয়টি খুনের ঘটনা। এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

শুরুটা হয় গত ২৩ ফেব্রুয়ারি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাকরপুর গ্রামের সাবুল নম (২৪) নামের এক তরুণকে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়।

পরদিন সকালে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের কোটাপাড়া নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ