বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

নাজিরহাট বড় মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার খতমে বুখারী ও পাগড়ি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আজ (২৪ মার্চ) রবিবার নাজিরহাট বড় মাদরাসার মসজিদ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী। তিনি দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে নাজিরহাট আদর্শ স্কুল মাঠে অবতরণ করলে মাদরাসার সহস্রাধিক ছাত্র, শিক্ষক ও সর্বস্তরের তৌহিদি জনতা তাকে (আহলান সাহলান মারহাবান মারহাবানের মাধ্যমে) স্বাগত জানান।

নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খতমে বুখারীতে আলেম-উলামা, ছাত্র সমাজ, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও সর্বস্তরের তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার সহকারি পরিচালক ও প্রধান মুফতী শায়খুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমী বলেন, স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে দেওবন্দের অবদান কখনো ভুলার নয়। ১৮৬৬ সনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি ইসলাম, দেশ ও মানবতার জন্য খেদমত করে যাচ্ছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে অনন্য ভূমিকা রেখেছে দারুল উলুম দেওবন্দের অনুসারীরা।

জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসা ১৯১২ সনে হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতাগণের হাতে দারুল উলুম দেওবন্দের আদর্শ ও কারিকুলাম উপর প্রতিষ্ঠিত হয়।

সেই থেকে এ মাদরাসা হাজার হাজার আলেম, হাফেজ, মুফতী, মুহাদ্দিস, মুফাক্কিরে ইসলাম, লেখক, গবেষক, মানবতার সেবক তৈরী করে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মাদরাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

আমন্ত্রিত প্রধান অতিথি আল্লামা আবুল কাসেম নোমানীকে মাদরাসার পক্ষ থেকে মানপত্র দেয়া হয় এবং তা পাঠ করে শুনান মাদরাসার সিনিয়র শিক্ষক, দারুল উলুম দেওবন্দ ও নদওয়ার ফাযেল মুফতি আ্দুল হাকীম কাসেমী।

প্রধান মেহমান আল্লামা আবুল কাসেম নোমানীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাসেম, আল্লামা হাফেজ জাফর আহমদ, আল্লামা হাফেজ হাবিবুল্লাহ নদভী, আল্লামা মুফতি এরশাদ, মুফতি রবিউল হাসান, মাওলানা সালাহ উদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ