শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পরে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম ইছাহাক আলী মণ্ডল ঘুটু (৪৮)।

আজ (২৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনের উত্তর হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইছাহাক আলী মণ্ডল ঘুটু মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পূর্বপাড়া গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। তিনি ওই স্টেশনে কুলির কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে ইছাহাক আলী মহিমাগঞ্জ রেল স্টেশনে রেললাইন পার হওয়ার সময় সান্তাহার থেকে পঞ্চগড়গামী ৭নং আপ উত্তরবঙ্গ মেইলের নিচে পড়েন। এতে ইছাহাক আলীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তিনি মারা যান।

-এএ