শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফেনীতে মাস হিস্টোরিয়ায় দুদিনে ১৫ শিক্ষার্থী আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে দুই দিনে ১৫ ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করেই একে একে সাত ছাত্রী অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় শিক্ষার্থী এবং অভিবাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আজ (১৯ মার্চ) মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তাই স্কুল দুইদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. রবিউল হক মজুমদার বলেন, মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত পাঠের পরে শ্রেণিকক্ষে প্রবেশ করেই নবম শ্রেণির হনুফা আক্তার ও সৃষ্টি আক্তার, অষ্টম শ্রেণির নুসরাত ইয়াসমিন, সাজেদা আক্তার, সুলতানা আফরা, বিবি কুলসুম, ফারহানা আক্তার অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে শিক্ষক ও সহপাঠীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে জন্য স্কুল দুইদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ‘মাস হিস্টেরিয়া’ নামে একটি রোগ রয়েছে। এটি মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে হতে পারে। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমানে শিক্ষার্থীদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

এর আগে সোমবার সকালে ওই স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পাঠ শেষে শ্রেণিকক্ষে প্রবেশ করে। এরপর ৮ ছাত্রী অজ্ঞান হয়ে মেঝে পড়ে যায়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ