শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

হাইআতুল উলয়ায় মুফতি ইজহারের লালখান মাদরাসার পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

ভারতের দারুল উলুম দেওবন্দ ও জমহুর ওলামায়ে কেরামের বিপক্ষে যারা অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সংস্থাটির নির্বাহী বৈঠকে সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের ভিত্তিতে ভারতের নিজামুদ্দিন মারকাজের তাবলিগের বিতর্কিত মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্তকে উপেক্ষা করে তার পক্ষপাত করার অভিযোগে চট্টগ্রামের লালখান মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ (১৭ মার্চ) জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় সংস্থাটির নির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, লালখান মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী দারুল উলুম দেওবন্দের সিদ্ধান্ত ও ওলামায়ে কেরামের অবস্থানের বিরোধিতা করায় এবং অযৌক্তিকভাবে বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার মাদরাসার পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় হাইয়াতুল উলয়া। তবে মাদরাসা কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে জমহুর ওলামায়ে কেরামের মতকে গ্রহণ করলে সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সংস্থাটি।

এছাড়াও, কওমি মাদরাসার শিক্ষার্থীরা যেন দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, এজন্য কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ৬ সদস্য বিশিষ্ট বিশেষ একটি সাব-কমিটি গঠন করেছে। এই কমিটির অধীনে কওমি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ সহজিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির সদস্যরা হলেন- ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও হাইআতুল উলইয়ার সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস, গহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, আফতাবনগর মাদরাসার মাওলানা মোহাম্মদ আলী।

‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বৈঠকের সভাপতিত্ব করেন।

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে, সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মুফতী নূরুল আমীন, উবায়দুর রহমান মাহবুব, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়্যা,  মাওলানা শামসুল হক, মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, . মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, আবু তাহের নদভীসহ সংস্থাটির নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ