শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

নরসিংদীর মাহমুদাবাদ মাদরাসার খতমে বুখারি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর রায়পুরায়  জামিয়া ইসলামিয়া মাহমুদাবাদ মাদরাসার খতমে বুখারি আজ রোববার (১৭ মার্চ) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।

মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান জানিয়েছেন, এবারের দাওরায়ে হাদিসের শিক্ষাবর্ষে ১৫ জন শিক্ষার্থী আছে। আজ তাদের শিক্ষাবর্ষের শেষ দিন। এ উপলক্ষে তাদের মাথায় সম্মানের পাগড়ি প্রদান এবং এ সিলেবাসের সর্বোচ্চ কিতাব বুখারি শরিফের শেষ হাদিসের পাঠদান করা হবে।

খতমে বুখারি উপলক্ষে শেষ হাদিসের পাঠদান করবেন ঢাকা উত্তরার বায়তুল আমান জামে মসজিদের খতিব, দাঈ মাওলানা আহমদ আলী (বনশ্রীর হুজুর)।

জানা যায়, মাওলানা আহমদ আলী বুখারি পাঠদান, সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষ বয়ান ও মোনাজাত পরিচালনা করবেন।

মাহমুদাবাদ মাদরাসার খতমে বুখারি উপলক্ষে আশপাশের আলেম-উলামা ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিনত হবে। সবাইকে আন্তরিক ভাবে খতমে বুখারির অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ