শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

তিন জেলায় গুলিবিদ্ধ ৩ লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কক্সবাজার, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা  গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী ইমরান হোসেনের (২৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি গ্রামের একটি বাগান থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।

নিহত ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার কলেজ পাড়ার মৃত অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের ছেলে।

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এসব খবর পাওয়া গেছে।

এদিকে ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বকোনডিয়া গ্রামের মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

মহেশপুর থানা পুলিশের ওসি রাশিদুল আলম বলেন, সকালে উপজেলার বকোনডিয়া গ্রামের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ