শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'বর্তমানে মুসলিমদের ঘরে কুরআনের তাফসির ও সিরাতের কোন কিতাব নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনী এম, ই, এস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, আজ মুসলমানের ঘরে কুরআনের তাফসীর ও সীরাতের কোন কিতাব নেই।

মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ কানাইমাদারী ঈদগাহ ময়দানে বরকল ইসলাম প্রচার সংস্থা ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরকাল সুফলদায়ক করার জন্য আমলের ক্ষেত্রভূমি দুনিয়াতেই করতে হবে। মৃত্যু পরবর্তী সময় ভয়াবহ কঠিন আজাব থেকে মুক্তির জন্য আমাদের সবসময় মৃত্যুর কথা স্বরণ রাখতে হবে

তিনি আরো বলেন,  মৃত্যুর ঘন্টা বাজার আগেই আমাদের প্রস্তুত হতে হবে। কেননা নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই, কুরআন অধ্যয়ন করে মুক্তির পথ বেছে নিতে হবে।

মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মাঝে আলোচনা করেন, পীরে কামেল শাহ আলী আহমদ বোয়ালভী রহ. এর খলীফা মাওলানা সিরাজুল হক, জামিয়া মোজাহেরুল উলুম মিয়াখাননগরের মুহাদ্দিস মাওলানা ক্বারী নুরুল্লাহ, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন, ঢাকা মারকাজুত তাক্বওয়ার পরিচালক মাওলানা হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা) প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ