শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নরসিংদীতে চালু হয়েছে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম চালু করা হয়েছে। সে উপলক্ষে জেলা ট্রাফিক বিভাগ পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

আজ (১৩ মার্চ) বুধবার দুপুরে এ পদ্ধতির উদ্বোধন করেন নরসিংদী জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।

র‌্যালি শেষে ভেলানগর জেলখানা মোড়ে জনসচেতনতার জন্য ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম’র বিভিন্ন সুবিধা তুলে ধরে বক্তব্য দেন ও লিফলেট বিতরন করেন তিনি।

বক্তব্যে মিরাজ উদ্দিন বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সব ক্ষেত্রে কাজের সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এক্সেস টু ইনফরমেশন’ প্রকল্পের আওতায় নরসিংদী ট্রাফিক পুলিশ শুরু করেছে ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম।

মিরাজ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত সব ধরনের যানবাহনের চালক ও মালিকদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সে সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক কন্ট্রোল ও ডিএসবি) শফিউর রহমান, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ