শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কচিকাঁচা মিলনায়তনে দাবানলের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতার মাস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ১৫ মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠান অনুষ্টিত হবে।

দাবানলের প্রধান পরিচালক উস্তাদ আনিস আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মাসুদ মজুমদার। অনুষ্ঠান সঞ্চলনায় থাকবেন আবৃত্তি শিল্পী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে দাবানলের বিভিন্ন স্তরের শিল্পীরা ভিন্নধারার কিছু দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত ও জারি দর্শকদের উপহার দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে একসঙ্গে পাঁচশত সংগীতপ্রেমী অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। আগ্রহীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ করার জন্য যোগাযোগের ঠিকানা : ১৬ বিজয়নগর(৫ম তলা), ঢাকা-১০০০। ফোন : ০১৭৯১২০১৭৯২, ০১৯১৭৩৬৯৫৯৫

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ