শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেন যে দুই পাইলট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর দু’দেশের পাল্টাপাল্টি বিমান হামলায় ২৬ ফেব্রুয়ারি ভারতীয় দুই যুদ্ধবিমান ভূপাতিতকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে।

এরা হলেন-স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দীকি ও অপরজন উইং কমান্ডার নোমান আলী খান। বৃহস্পতিবার পাকিস্তান তাদের পরিচয় প্রকাশ করে।

পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান দেশটির বিমান বাহিনীর একটি অপারেশন ঘাটি পরিদর্শন করতে আসেন। সে সময় প্রথমেই বিমান বাহিনীর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিমান ভূপাতিতকারী দুই পাইলটের নাম প্রকাশ করে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক সিআরপিএফের গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এর পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়।

এ ঘটনার ১২ দিন পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। এর পরদিন দুই দেশের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে গোলা ও গুলিবিনিময় হয়। আকাশযুদ্ধে ভারত হারায় দুটি যুদ্ধবিমান। তখনই পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন ভারতীয় পাইলট অভিনন্দন।

পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা চলমান থাকা অবস্থাতেই গত ১ মার্চ আটক পাইলট অভিনন্দনকে মুক্তি দেয় ইসলামাবাদ। এদিন বিকাল থেকেই সীমান্তের বিভিন্ন এলাকায় পরস্পরকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে দুই দেশের সেনাবাহিনী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ