শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চরমোনাইয়ের নমুনায় চট্টগ্রামে ৩ দিনব্যাপী মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ (বিশ্ব মসজিদ) ময়দানে আজ বাদ জুহর থেকে শুরু হয়েছে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় ৩দিনব্যাপী বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিল আজ ৭মার্চ বৃহস্পতিবার বাদ জুহর মাহফিলের প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে আগামী ১০ মার্চ রবিবার বাদ ফজর আখেরী বয়ানের মাধ্যমে শেষ হবে।

প্রতিবছরের ন্যায় এবছরও পুরুষ প্যান্ডেলের পাশাপাশি মহিলাদের জন্য বিশাল মহিলা প্যান্ডেলে মহিলাদের জন্য নসীহত শোনার ব্যবস্থা রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিয়তুল ফালাহ পুরো ময়দান (মসজিদ চত্বরসহ) পুরুষের জন্য আর মসজিদের নীচতলা (মহিলাদের নামাযের স্থান) ও উত্তর-পশ্চিম কর্ণারে মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে।

চরমোনাই মাহফিলের ঐতিহ্য অনুসারে মাহফিলে ওলামা মাশায়েখ সম্মেলন, যুব সমাবেশ, ছাত্র গণজমায়েত ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আল্লামা আবদুল হালিম বোখারী, আল্লামা সুলতান যওক নদভী, আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা ইদরিস, আল্লামা নুরুল হুদা ফয়জী, ড. আফম খালিদ, হাফেজ ইউনুস আহমাদ, মাওলানা  হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি হাবিবুর রহমান মিছবাহসহ দেশবরেণ্য আলেমগণ নসীহত পেশ করবেন।

মাহফিলের সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম বিভাগের সেক্রেটারি ও মাহফিল বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আল মুহাম্মদ ইকবালের সাথে কথা বলে জানা যায়, ঐতিহাসিক এ মাহফিল চট্টগ্রাম অঞ্চলের সর্ববৃহৎ মাহফিল।

মুসল্লিদের যাতে কষ্ট না হয় সেজন্য যথাসম্ভব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি মাহফিলে উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের আহ্বান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ