শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘ইছামতি নদীর অবৈধ দখল উচ্ছেদ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানিয়েছেন, পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম খুব শিগগিরিই শুরু হবে।

তিনি বলেন, ইতোমধ্যে সড়ক প্রশস্ত করার জন্য শহরের বিভিন্ন স্থানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে । ইছামতি নদীর দখল হয়ে যাওয়া দুই পাড় দখল মুক্ত করা হবে। সারা দেশে নদী ও সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চলছে। এর ব্যতিক্রম হবে না পাবনাতেও।

আজ বুধবার ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

সংগঠনের আহ্বায়ক দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক সহযোগি অধ্যাপক এস.এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, শিক্ষাবিদ একে মির্জা শহিদুল ইসলাম,

শিক্ষাবিদ প্রফেসর আব্দুল করিম, কবি এনামুল হক টগর, সাংবাদিক আব্দুল হামিদ খান, আলহাজ্ব আমিনুর রহমান খান প্রমুখ।

বক্তারা বলেন, ইছামতি নদী দখল ও দূষণ মুক্ত হওয়া এখন সময়ের দাবি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ