শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অবৈধপথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুহাম্মদ টিপু (২০) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল (৩ মার্চ) রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত টিপু উপজেলার পশ্চিম চর পাঁকার ২০ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে।

এলাকাবাসীর সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে টিপুসহ বেশ কয়েকজন বাংলাদেশি রাখাল গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যায়। রাত ১২টার দিকে ভারতের অভ্যান্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে টিপু ঘটনাস্থলেই মারা যায়। অন্য রাখালরা টিপুর লাশ নিয়ে বাংলাদেশে ফিরে আসে। ভোররাতে তড়িঘড়ি করে নিহতের লাশ তার স্বজরা দাফন করেন। এরপর থেকেই টিপুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ সারোয়ার জানান, ভারতের জঙ্গিপুরে বিএসএফর গুলিতে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন বলে তিনি শুনেছেন।

এ খবর পেয়ে আজ সকালে তিনি ওয়াহেদপুর সীমান্ত এলাকায় যান। কিন্তু যে ব্যক্তির মারা যাওয়ার খবর প্রচার হয়েছে তার বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। তাই ওই ঘটনায় কেউ মারা গেছে কি না তা এখনো নিশ্চিত নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ