শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মিরপুরে পোড়া বস্তির খাল থেকে ২ শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বস্তির খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আড়াই বছর ও আড়াই মাস বয়সী দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানাধীন ওই দু'টি বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ বলেন, সরকারি জায়গায় ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে বস্তি দু'টি গড়ে তোলা হয়েছিল।

আবুলের বস্তি ও জাহাঙ্গীরের বস্তি নামে পরিচিত বস্তি দু'টিতে আগুনে প্রায় এক হাজার ঘর পুড়ে গেছে। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ