শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ নেয়ায় নাটোর-৪ ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তারা হলো আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা-৫ আসন) ও নাটোর-৪ আসনের আব্দুল কুদ্দুস।

দুই এমপিকে ইসির এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ।

দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব ও আচরণবিধি লঙ্ঘনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনতিবিলম্বে সংসদীয় এলাকা ছাড়তে তাদের বরাবর এই চিঠি পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ