রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

'ইসলামী শিক্ষাকেন্দ্র বান্দরবানের বার্ষিক মাহফিল ২ মার্চ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

শাইখুল আরব ওয়াল আজম, কিংবদন্তী আলিম আল্লামা ইউনুস (হাজী সাহেব হুজুর) রহ. এর স্মৃতিবিজড়িত দ্বীনিবিদ্যাপীট পার্বত্যভূমি বান্দরবানের প্রাণকেন্দ্র অবস্থিত ইসলামী শিক্ষাকেন্দ্র বান্দরবানের ৩০ তম বার্ষিক মাহফিল আগামী (২রা মার্চ'১৯) শনিবার অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করবেন ইসলামী শিক্ষাকেন্দ্র বান্দরবানের পরিচালক মাওলানা হুসাইন মুহাম্মদ ইউনুস।

তাছাড়া মাহফিলে আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরির পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরেন পরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা এহসানুল হক মঈনসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন উপস্থিত থাকবেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষাকেন্দ্রের সিনিয়র শিক্ষক মাওলানা এরশাদুল হক, তিনি মাহফিল সফল করার লক্ষে ধর্মপ্রান মুসলমানের উপস্থিতি কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ