সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান

বেতন পাওয়ার আনন্দে মদপান, ৪২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই চা বাগের শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত ৪২ জনের মধ্যে ১৫ জন নারী। বাকিরা পুরুষ। বিষাক্ত এ মদ পানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৪৫ জন।

জানা যায়, শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়াহাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্তের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। এদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার শ্রমিকেরা স্থানীয়ভাবে বানানো মদ পান করে। এতেই তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভর্তি করেও কিছু করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ