সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘মক্কা চুক্তি’তে আমন্ত্রণ পাওয়ার দাবি ইরানের জ্বালানি সরবরাহে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী রাজনীতির ঊর্ধ্বে থেকে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা   বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বাসের নিরাপত্তার চেয়ে অফিসের নিরাপত্তা নারীর বেশি জরুরী ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান

চকবাজারে হতাহতের ঘটনায় পুতিনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন এই সমবেদনা জানিয়ে বলেন, ঢাকায় আগুনে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।

চকবাজারের চুড়িহাট্টায় বুধবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার হয় ৭৮ প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে অনেক দগ্ধ হয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন। অগ্নিদগ্ধদের মধ্যে যে নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ