সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ আইন কায়েমের নামে জামায়াত জনগণের সঙ্গে মুনাফেকি করছে: রাশেদ খান সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন : শেখ ফজলুল করীম মারুফ বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার

পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে কট্টর খ্রিস্টান ধর্মগুরুর প্রচারপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কার্ডিনাল গেরহার্ড মুলার (৭১)নামে পদচ্যুত ভ্যাটিকানের সাবেক এক উচ্চপদস্থ কট্টর ধর্মগুরু উদারপন্থী পোপ ফ্রান্সিসের সমালোচনায় প্রচারপত্র লিখেছেন।

মুলার জার্মানিতে ‘কংগ্রেগেশন ফর দা ডক্ট্রিন অব দ্য ফেইথের’ প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

‘ম্যানিফেস্ট অব ফেইথ’ শিরোনামে বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় সংবাদমাধ্যমে ফাঁস হওয়া ওই প্রচারপত্রে উল্লেখ করা হয়, পোপ ফ্রান্সিস দিকভ্রান্ত হয়েছেন ও খ্রিস্টান রীতিনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

ক্যাথলিক ধর্মের মূল বিষয়গুলোতে পোপকে দুর্বল বলে দাবি করা হয় প্রচারপত্রে। আরো অভিযোগ করা হয়, পোপ ফ্রান্সিস সমকামিতা ও বিবাহবিচ্ছেদ হালকাভাবে দেখছেন।

এছাড়াও পোপ ফ্রান্সিস মিসরের আল আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবের সঙ্গে বিশ্ব-শান্তির যে যৌথ ইশতেহারে স্বাক্ষর করেছেন, প্রচারপত্রে তারও সমালোচনা করা হয়েছে।

তবে ওই প্রচারপত্রে সরাসরি পোপের নাম উল্লেখ না থাকলেও যেসব বিষয় কথা বলা হয়েছে তাতে পোপকেই ইঙ্গিত করা হয়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ