শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রার্থীদের কুরআন তিলাওয়াত পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

ইন্দোনেশিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিদের কুরআন তিলাওয়াত পরীক্ষায় অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে দেশটিরই শরিয়াহ শাসিত আচেহ প্রদেশের একটি সংগঠনের পক্ষ থেকে।

মূলত শরিয়াহ শাসিত আচেহ প্রদেশের রীতি অনুসরণ করেই এ পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

গত শনিবার আচেহ প্রদেশের একটি ইসলামি সংগঠনের পক্ষ থেকে ২০১৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জোকো উইদোদো ও বিরোধী প্রার্থী প্রোবো সুবিয়ান্তোকে কুরআন তিলাওয়াত পরীক্ষার আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রার্থীদের বাধ্যতামূলকভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে। আয়োজকরা আরো একটি সূরা নির্ধারণ করে দেবেন পাঠ করার জন্য। আগামীকাল ১৫ জানুয়ারি এ পরীক্ষার আয়োজন করার হয়েছে।

প্রেসিডেন্ট প্রার্থীদের কুরআন পরীক্ষার আমন্ত্রণ জানানোর ইসলামি সংগঠনের চেয়ারম্যান মারসিউদ্দিন ইশাক বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থীদের আসল চরিত্র সামনে আনা ও শরিয়াহ শাসিত প্রদেশটির সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্যই তারা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনকে গুরুত্বপূর্ণ মনে করেন।

আচেহ প্রদেশে স্থানীয়ভাবে যেসব ব্যক্তি নির্বাচিত হন তাদেরকেও কুরআন তিলাওয়াতের পরীক্ষা দিতে হয় বলে জানা যায়। আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ