শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রেসিডেন্টের কঠোর নীতির প্রতিবাদে রাজপথে হাজারো আর্জেন্টাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাক্রির সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন দেশটির হাজার হাজার নাগরিক। লাতিন আমেরিকার দেশটিতে সরকারি সেবায় খরচ বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্টের নেওয়া কঠোর কর্মসূচির বিরুদ্ধে বুয়েনস আরেসের রাস্তায় নেমে এসেছেন বিক্ষুব্ধ আর্জেন্টাইনরা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মরিসিও মাক্রি তার মেয়াদকালে সরকারি সেবাখাতে খরচ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের বিল দুই হাজার শতাংশের বেশি বাড়িয়েছেন। নতুন করে এই বিল বাড়ানোর সিদ্ধান্তে আন্দোলন শুরু করেছেন দেশটির বাসিন্দারা।

আন্দোলনে অংশগ্রহণকারী ট্রাকচালকদের একটি সমিতির নেতা পাবলো মোয়ানো বলেন, ‘জনগণ এটা মানতে পারে না। সরকারের সব সিদ্ধান্তই শ্রমিকদের বিরুদ্ধে গেছে।’

ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক আন্দোলন ‍শুরু করবে আর্জেন্টাইনরা। চলতি বছরের শেষেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগেই দেশের অর্থনৈতিক সংকট নিয়ে চাপ বাড়ছে প্রেসিডেন্ট মাক্রির ওপর।

বৃহস্পতিবার অন্তত ২০ হাজার মানুষ রাজপথে নেমেছেন। এদিন তারা স্লোগান দেন ‘মাক্রি/আইএমএফ যথেষ্ট হয়েছে’।

মূলক ট্রাকচালক ও শ্রমিক সমিতি এই আন্দোলনের আয়োজন করে। এতে অনেক সাধারণ আর্জেন্টাইন ও বামপন্থী রাজনৈতিক দল অংশ নেয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ