বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

জাবিতে ছাত্রীকে উত্তেক্ত’র প্রতিবাদ করায় মারধর, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সহপাঠীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, বুধবার রাতে বটতলার একটি দোকানে কয়েকজন শিক্ষার্থী বসে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহান, আকাশ ও তামীম, মার্কেটিং বিভাগের শাওন, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদসহ প্রথম বর্ষের ১০-১২ শিক্ষার্থী ছাত্রীদের উদ্দেশে নানা অশালীন মন্তব্য করতে থাকেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে ১০-১২ জন যুবক অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এ সময় তাদের বেধড়ক পেটানো হয়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। শিগগিরই শৃঙ্খলাবিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ