মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

মজলিসে দাওয়াতুল হক মদীনা’র মাসিক ইজতেমা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৪ জানুয়ারিতে পূণ্যভূমি মদীনাতুল মুনাওয়ারায় মজলিসে দাওয়াতুল হক মদীনার মাসিক  ইজতেমা ‘মসজিদে মাহাল্লিতে’ অনুষ্ঠিত হয়।

বাদ ইশা কুরআনুল কারীমের তেলাওয়াত ও তার তাফসিরের মধ্য দিয়ে মজলিস শুরু হয়।

তাফসির করান মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের ছেলে মাওলানা মাসরুর হাসান।

তিনি দাওয়াতুল হকের কাজকে সমুন্নত করার লক্ষে বর্তমানে মক্কা-মদীনায় অবস্থান করছেন। ৩০ দিনের সফরশেষে ওমরা পালন করে বাংলাদেশে ফিরবেন।

মজলিসে উপস্থিত ছিলেন মজলিসে দাওয়াতুল হক মদীনার স্থানীয় আমীর, মাওলানা বশির আহমদ মাদানী, মাওলানা রফিকুল ইসলাম রায়পুরী, কারী মনিরুজ্জামান, হাফেজ ইসমাঈল, মাওলানা শহিদুল্লাহ ও হাফেজ মাসউদ প্রমুখ।

মজলিসে সুন্নতে নববীর ওপর বিস্তারিত আলোচনা শেষে দৈনন্দিন জীবনের সুন্নতের ওপর মশকে আমলী করা হয়। এবং কুরআনে কারীমকে শুদ্ধ করে পড়ার তাগিদ দিয়ে কুরআনের তাজবীদের নিয়ে বিস্তর আলোচনা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ