শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হাসিনা বেগম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। অরিত্রী অধিকারীর আত্মহত্যার জেরে আগের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বহিস্কার করা হয়।

শুক্রবার (০৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারী সুলতানা বলেন, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রভাতী শাখার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে মহসিন তালুকদারকে।

পরীক্ষায় নকলের জেরে বাবাকে অপমানের অভিযোগে গত সোমবার (০৩ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী (১৫)।

এ ঘটনায় মঙ্গলবার (০৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা। মামলার আসামিরা হচ্ছেন-অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।

এ মামলায় গ্রেফতার হয়ে হাসনা হেনা বর্তমানে কারাগারে রয়েছেন।

অরিত্রির আত্মহত্যা মামলায় শ্রেণি শিক্ষক গ্রেফতার

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ