মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় পল্টনে জোটের কার্যালয় থেকে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে স্থগিত করা হয়েছে।

লতিফুর বারী হামিম বলেন, ‘শুক্রবার বিকেলে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কবে প্রার্থীর নাম ঘোষণার হবে তা জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা হবে।  পরবর্তী সময়ে আজ সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হলো।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ