মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

২৯ শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলার কয়েকটি বেসরকারি স্কুল ও কলেজ ২৯ জন শিক্ষককে এমপিও দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মুহা. আশফাকুল ইসলাম ও বিচারপতি মুহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

রিটকারীর পক্ষের আইনজীবী মুহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২৯ জন শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন চাকরি করলেও তারা সরকারে বেতনের অংশ বা এমপিও পাচ্ছিলেন না।

এ কারণে বিভিন্ন সময়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মুহা. আব্দুস সালাম, নাহিদা আকতার, মুহা. সাইফুল ইসলাম খন্দকার, মুহা. গোলাম সারোয়ার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জের উপজেলার নিয়ামল তামান্না, সুপন্না ব্যানাঞ্জি, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. আবুল কালাম, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার মো. ইমারুল ইসলামসহ ২৯ জন হাইকোর্টে একাধিক রিট আবেদন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ