বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

যুগের চাহিদানুযায়ী মকতব পরিচালনায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী তাদরীবুল মুআল্লিমীন ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ-২০২৬’। দ্বীনিয়াত স্কুল, মকতব ও ১ ঘণ্টার মকতবের মেহনতি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত ওয়ার্কশপে প্রশিক্ষণ দেবেন ইংল্যান্ডের বার্মিংহামে বসবাসরত শিক্ষক প্রশিক্ষণবিষয়ক বিশ্বখ্যাত বই 'তাদরীবুল মুআল্লিমীন'-এর সম্মানিত লেখক মাওলানা গোলাম রাব্বানী।

আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দ্বীনিয়াত বাংলাদেশের আয়োজনে সাইনবোর্ডে তাদের নিজস্ব অফিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই বিশেষ ওয়ার্কশপ।

আয়োজকদের দাবি, শিশুশিক্ষা ও প্রতিষ্ঠান পরিচালনার আধুনিক কলাকৌশল শিখতে এবং সময়ের চাহিদানুযায়ী মকতব পরিচালনায় নিজেকে দক্ষ করে তুলতে এই ওয়ার্কশপটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

ওয়ার্কশপের বিষয়বস্তু:
১. শিশুদের পাঠদানের সহজ ও সময়োপযোগী কলাকৌশল।
২. শিক্ষার্থীদের আচার-আচরণ, টিচিং ও চাইল্ড সাইকোলজি (শিশুমনস্তত্ত্ব)।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা।
৪. যুগের চাহিদার আলোকে আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার রূপরেখা।

নিবন্ধন করতে ক্লিক করুন-
https://forms.gle/k9PGw8GhjAga1iWV9

বিস্তারিত জানতে যোগাযোগ নম্বর: ০১৭১১৬৫২৯৪৬

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ