সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের কর্মীদের ৯ মাসের বেতন-ভাতা বকেয়া থাকার অভিযোগ উঠেছে। পাওনা পরিশোধের দাবিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম আলিমের বনানী কার্যালয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করছেন কর্মীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছিল। পাওনা আদায়ের দাবিতে তিন শতাধিক কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বনানীর কার্যালয়ে গিয়ে অবস্থান নেন এবং অফিস ঘেরাও করেন।

আন্দোলনে অংশ নেওয়া চালডালের পান্থপথ ওয়্যারহাউসের কর্মী রুম্মন খান জানান, দেড় শতাধিক কর্মীকে ব্র্যাক ব্যাংকের চেকের মাধ্যমে বেতন-ভাতা পরিশোধ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকগুলো ডিজঅনার হয়। ফলে কর্মীরা বেতন তুলতে পারেননি।

এদিকে দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে নিচ্ছে—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।

কর্মীদের অভিযোগ, ঢাকায় চালডালের ১৯টি ওয়্যারহাউসের মধ্যে দক্ষিণখান ওয়্যারহাউস ইতোমধ্যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য ওয়্যারহাউস থেকেও মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।

তবে বকেয়া বেতন-ভাতা কবে পরিশোধ করা হবে, সে বিষয়ে এখনো চালডাল কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ