শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের পেকুয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত তারেক কুতুবদিয়ার জলদস্যু দিদার বাহিনী অন্যতম সদস্য, তাদের বিরুদ্ধে একাদিক মামলা আছে বলে দাবি র‌্যাবের।

আজ বুধবার ভোরে পেকুয়ার মগনামা এলাকায় টহল দেয়ার সময় জলদস্যুরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি করলে দুপক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপি গোলাগুলি হয়।

অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ